বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় রদবদলের এ আদেশ জারি করেছে।
মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের (যশোর) জিওসি। তিনি চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) হয়েছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেনকে ৯ম পদাতিক ডিভিশনের (সাভার) জিওসি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট ছিলেন।
মেজর জেনারেল ওয়াকার উজ জামান সেনা সদর দপ্তরের সামরিক সচিব হয়েছেন। এর আগে তিনি ৯ম পদাতিক ডিভিশনের (সাভার) জিওসি ছিলেন। মেজর জেনারেল আবদুল্লাহিল বাকি সেনা সদর দফতরের সামরিক সচিব হয়েছেন। ১০ম পদাতিক ডিভিশনের (রামু) জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ঢাকা সেনানিবাসের লগ-এরিয়া কমান্ডার হয়েছেন। মেজর জেনারেল মাকসুদকে ১০ম পদাতিক ডিভিশনের (রামু) জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি জাতিসংঘ মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হচ্ছেন। এর আগে তিনি সেনা সদর দপ্তরের ডাইরেক্টর মিলিটারি অপারেশন (ডিএমও) ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 