News Bangla 24 BD | ২০৫০-এ বিশ্বের ২৩ তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০৫০-এ বিশ্বের ২৩ তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ


বেশ দ্রুত গতিতে এগোচ্ছে বাংলাদেশের অর্থনীতি। মাথাপিছু আয় বাড়া সহ সামগ্রিক দিক থেকে এদেশের উন্নতি অনেকটা দৃশ্যমান। আর এভাবে এগোতে থাকলে ২০৫০ সালে বিশ্বের ২৩তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

আর ওই ধাপে এগোতে থাকলে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতির আকার হবে বিশ্বে ২৮তম।

যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি) এর ‘সুদূর প্রসারী: ২০৫০ সাল নাগাদ কীভাবে বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার পরিবর্তন হবে?’ শীর্ষক গবেষণায় বাংলাদেশ নিয়ে এমন আশাবাদের তথ্য উঠে এসেছে।

তাদের গবেষণায় বলা হয়, ২০৫০ সাল নাগাদ ক্রয়ক্ষমতার সক্ষমতার (পিপিপি) ভিত্তিতে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। ২০১৬-২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপির গড় প্রবৃদ্ধি ৫ শতাংশের মধ্যে থাকবে বলে বলা হয়েছে গবেষণায়। ২০৩০ সালে বাংলাদেশের জিডিপির আকার হবে ১ হাজার ৩২৪ বিলিয়ন ডলার। ২০৫০ সালে গিয়ে যা দাঁড়াবে ৩ হাজার ৬৪ বিলিয়ন ডলারে।

বিশ্বের সবচেয়ে বড় ৩২টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান হলো ৩১ এ। এই ৩২টি অর্থনীতি বিশ্বের মোট জিডিপির ৮৫ শতাংশের জোগান দেয়। ২০৫০ সাল নাগাদ বিশ্বে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের জিডিপির গড় প্রবৃদ্ধি ৫ শতাংশের মধ্যে থাকবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

এ বিভাগের অন্যান্য সংবাদ