News Bangla 24 BD | রিমান্ড শেষে মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রিমান্ড শেষে মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে


সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুসহ ছয় আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার বেলা ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি,তদন্ত) মনিরুল হক পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলী) আদালতে হাজির করলে আদালতের বিচারক হাসিবুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন- পৌর মেয়র হালিমুল হক মীরুর ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মীরুসহ ছয় আসাসিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলী) আদালতের বিচারক হাসিবুল হক।

এরপর গত ১৫ ফেব্রুয়ারি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অন্যতম আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও মীরুর গাড়ি চালক শাহিন আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে এই মামলার মোট ৮ আসামিকে রিমান্ডে নেয় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ