News Bangla 24 BD | ৯ দিনে প্রাণ গেল ১১৩ জনের - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন, পটুয়াখালী ও সুনামগঞ্জে বাসচাপা এবং মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন করে নিহত হন। এ নিয়ে গত ৯ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা হয়েছে অন্তত ১১৩ জন।
গতকাল গোপালগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে সড়কে অবরোধ করে। বগুড়াতে ট্রাক্টরচাপায় এক স্কুলছাত্রী নিহত হলে জনতা রাস্তা অবরোধ করে কয়েকটি ট্রাক্টর ভাঙচুর করে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশু মারা গেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক বড় তিনটি দুর্ঘটনার পর তিনটি মামলা হয়েছে। এর পাশাপাশি ওই পরিবহনগুলোর মালিকদের কাছে দুর্ঘটনার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা ও এর আশপাশে চারটি ভ্রাম্যমাণ আদালত আছে। জেলা প্রশাসকদের চিঠি দিয়ে স্থানীয় পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত জোরদার করতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ