News Bangla 24 BD | ওবায়দুল কাদেরের হাতে টাঙ্গাইলের এমপি লাঞ্ছিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরের হাতে টাঙ্গাইলের এমপি লাঞ্ছিত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে লাঞ্ছিত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন। এমপি ছানোয়ারের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন ওবায়দুল কাদের।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা রিসোর্টে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ নাটোর থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যমুনা রিসোর্টে রাতের খাবারের জন্য বিরতি নেন। এসময় তার রাতের খাওয়ার আয়োজন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু হাসান ইমাম খান সোহেল হাজারী তাৎক্ষনিকভাবে উপস্থিত না থাকায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষুব্ধ হয়ে রাতের খাবার না খেয়েই চলে যাওয়ার প্রস্তুতি নেন।

এসময় টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরকে খাওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় ছানেয়ার কাদেরকে বলেন, হাসান ইমাম খান সোহেল হাজারী রাস্তায় আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন।

ছানোয়ার একথা বলার সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও অন্যান্য নেতাকর্মীদেরও গালমন্দ করেন। এসময় নেতাকর্মীরা হতভম্ভ হয়ে যান। পরে তিনি রিসোর্ট ত্যাগ করার আগে এমপি ছানোয়ার হোসেনের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওবায়দুল কাদের ভাই আমাদের অভিভাবক। তিনি আমাদের শাসন করেন আবার আদরও করেন। এটি ছিল একটি অনাকাঙ্খিত ঘটনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ