News Bangla 24 BD | একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী


২০১৭ সালের একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবার এই পদক পেয়েছেন।

সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদকের জন্য মনোনীত ও তাদের প্রতিনিধিদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা আন্দোলনের জন‌্য এবার একুশে পদক পেয়েছেন অধ্যাপক ড. শরিফা খাতুন। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, গবেষণায় সৈয়দ আকরম হোসেন এবং শিক্ষায় ইমিরেটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

ভাষা ও সাহিত্যে যৌথভাবে একুশে পদক পেয়েছেন প্রয়াত কবি ওমর আলী ও ছড়াকার সুকুমার বড়ুয়া।

শিল্পকলায় (ভাস্কর্য) আবদুল্লাহ খালেদ, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, নাটকে সারা যাকের ও নৃত‌্যে শামীম আরা নীপা এ পুরস্কার পেয়েছেন এবার।

সংগীতে একুশে পদক দেওয়া হয়েছে সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ ও ওস্তাদ আজিজুল ইসলাম ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিমকে।

সাংবাদিকতায় এবার এ পদক পেয়েছেন আবুল মোমেন ও স্বদেশ রায়, সমাজসেবায় অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

গত ১২ ফেব্রুয়ারি ২০১৭ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পদক বিজয়ী প্রত্যেকে পেয়েছেন ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম সোনার একটি পদক এবং দুই লাখ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ