‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা এখন সময়ের দাবি’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বে ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এখন বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি। আজ জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ দাবি জানান। ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন কারণে আমাদের বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ। এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা আজিমপুর গোরস্তানে অবস্থিত ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 