News Bangla 24 BD | কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে লিটন হত্যা: পুলিশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে লিটন হত্যা: পুলিশ


গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে একই আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি আব্দুল কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

এর আগে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় টানা ৬ দিন গৃহবন্দি থাকার পর মঙ্গলবার বগুড়া শহরের বাসা থেকে জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার গাইবান্ধায় এক সংবাদ সম্মেলনে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, “কাদের খান এক বছর ধরে সাংসদ লিটনকে হত্যার পরিকল্পনা করেন। হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনকে একটি গুদামে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়।”

ডিআইজি গোলাম ফারুক বলেন, হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনের মধ‌্যে কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া ও মেহেদী গ্রেপ্তার হওয়ার পর হাকিম আদালতে ‘১৬৪ ধারায় জবানবন্দি’ দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কাদের খানকে গ্রেপ্তার করা হয়। হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া রানা নামের আরেকজন এখনও পলাতক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, সংসদ সদস্য লিটনকে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে তার বাড়িতে গুলি করে হত‌্যা করা হয়।

কাদের খান কেন তাকে ‘হত‌্যার পরিকল্পনা’ করেছেন সে বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু বলেননি ডিআইজি গোলাম ফারুক। তবে তদন্তের সঙ্গে যুক্ত একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আগামী নির্বাচনে নিজের পথ পরিষ্কার করতেই’ সাবেক সাংসদ কাদের খান এ ঘটনা ঘটিয়েছেন বলে তারা ধারণা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ