আগামীকাল বৃহস্পতিবার গাজীপুরে যাচ্ছেন -রাষ্ট্রপতি
আগামীকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সমাবর্তনে রাষ্ট্রপতি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন। সমাবর্তনে ‘অটাম ২০০৯’ থেকে ‘উইন্টার ২০১৬’ সেশন পর্যন্ত সময়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীরা অংশ নেবেন।
বশেমুরকৃবি উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম জানান, বিশ্ববিদ্যালয় অটাম ২০০৯ থেকে উইন্টার ২০১৬ সেশন পর্যন্ত ৬১ জনকে পিএইচডি ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৫৩৪ জনকে এমএস ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ৪৯৬ জনকে বিএস (কৃষি) ডিগ্রি, উইন্টার ২০১২ থেকে উইন্টার ২০১৫ সেশন পর্যন্ত ১০৪ জনকে বিএস (ফিশারিজ) ডিগ্রি এবং উইন্টার ২০১৫ টার্মে ১৮ জনকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি দেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 