News Bangla 24 BD | বিমানবন্দরে শফিক রেহমানকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে শফিক রেহমানকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ


সাংবাদিক শফিক রেহমানকে বিদেশে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে তাকে।

সকাল ৭টায় শফিক রেহমানের লন্ডনগামী বিমান ছিল। সে অনুযায়ী বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শফিক রেহমানকে।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে আটকে দেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর রয়েছে। তাকেই দেখতে যাওয়ার কথা ছিল শফিক রেহমানের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্রের মামলার আসামি শফিক রেহমান। এ মামলায় বর্তমানে জামিনে রয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ