News Bangla 24 BD | কাদের খানের গ্রামের বাড়িতে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাদের খানের গ্রামের বাড়িতে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার


বুধবার দিবাগত রাত একটার দিকে সুন্দরগঞ্জের ছাপারহাটিতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল কাদের খানের গ্রামের বাড়ির আঙিনার মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় মূল পরিকল্পনাকারী সাবেক সাংসদ আবদুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে পিস্তল ও ছয়টি গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ, ওই পিস্তলটিই মনজুরুল হত্যায় ব্যবহার করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ তথ্য জানান।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গতকাল চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, সাংসদ মনজুরুল হত্যার ‘পরিকল্পনাকারী’ আবদুল কাদের খান। তার ইচ্ছা ছিল, মনজুরুলকে সরিয়ে পথ পরিষ্কার করে পরবর্তী সাংসদ হবেন।

মঙ্গলবার বগুড়া শহরের রহমান নগরের বাড়ি থেকে কাদের খানকে গ্রেপ্তারের পর গতকাল তাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। কাদের খান ওই আসনের সাবেক সাংসদ। এ মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ