News Bangla 24 BD | ইরাদ সিদ্দিকী গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

কাউন্টার টেরোরিজমের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরাদ জানিয়েছেন তিনি নেদারল্যান্ডসে থাকেন। বিভিন্ন সময় মেয়র চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, জামিনদার চৌধুরী, ইরাদ আহমেদ সিদ্দিকী এবং ইরাদবেরি ফিন নামে ফেসবুকে আইডি খুলে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সরকার নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ ও অশ্লীল মন্তব্য করেন তিনি। তার ফেসবুক পোস্টে ভারতবিরোধী বক্তব্য ও রাষ্ট্রবিরোধী মন্তব্য বিদ্যমান। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেকে ঢাকার ‘শ্যাডো মেয়র’ বলে পরিচয় দেন। তিনি বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ