News Bangla 24 BD | গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়বে : নসরুল হামিদ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়বে : নসরুল হামিদ


বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক দাবি করে নসরুল হামিদ বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দামও বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। বাংলাদেশে ৩০-৩৫ লাখ গ্রাহক গ্যাস পায়। বাকি লোকের কথাও আমাদের ভাবতে হবে।
তিনি আরো বলেন, ‘পাইপলাইনে গ্যাস ব্যবহার থেকে আমাদের ধীরে ধীরে সরে আসতে চাই।এলপিজির ব্যবহার বাড়াতে চাই।
দুই দফা গ্যাসের দাম বাড়িয়ে এক চুলা ৯০০ টাকা ও দুই চুলা ৯৫০ টাকা করা হয়েছে। আগামী ১ জুন থেকে এ দাম কার্যকর হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ