News Bangla 24 BD | একটি মহল দেশে অরাজগতায় তৎপর রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

একটি মহল দেশে অরাজগতায় তৎপর রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে একটি মহল এখনো দেশে অরাজগতায় তৎপর রয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করে কেউ পার পাবে না।  এমপি লিটনের খুনিদের ধরা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি মহল দেশে অরাজগতায় তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, দোহারের পদ্মাপাড়ে শিল্প কারখানার জন্য কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ হয়ে গ্যাস পাইপ লাইন স্থাপন করা হবে। এতে এ অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।
দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল এতে সভাপতিত্ব করেন। এ সময়  উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক যোগাযোগমন্ত্রী ও তৃণমূল বিএনপির সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা-১ আসনের এমপি ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  সালমা ইসলাম, ভূমি নিবন্ধন মহাপরিচালক (আইজিআর) খান আব্দুল মান্নান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
এ বিভাগের অন্যান্য সংবাদ