কানাডার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
২০২২ সালের মধ্যে কানাডার সঙ্গে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। বর্তমানে দু’দেশের মধ্যে বছরে ২ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
কানাডায় খাদ্যশস্য এবং কৃষিপণ্য আমদানিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ।
২০০৩ সালের জানুয়ারি থেকে কানাডা বাংলাদেশি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের ওপর শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে। বাংলাদেশ ৯৬ শতাংশ পোশাক কানাডায় রপ্তানি করছে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য পূর্বের চেয়ে দ্বিগুণ করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।
সেই সঙ্গে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ পরিবেশে উদার বিনিয়োগের মাধ্যমে সুযোগ গ্রহণ করতে কানাডীয় উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 