News Bangla 24 BD | সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয় : হাইকোর্ট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয় : হাইকোর্ট


নিম্ন আদালতের বিচারকদের শৃংখলা, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।

রিটে সংবিধানের ৯৫ অনুচ্ছেদও চ্যালেঞ্জ করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট ৯৫ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

গত ৩ নভেম্বর সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।

আবেদনে বলা হয়, সংবিধানের ৯৫(১), ৯৫(২) (খ) এবং ১১৬ অনুচ্ছেদ সংবিধানের ২২ ও ১০৯ অনুচ্ছেদ এবং বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার দেয়া রায়ের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।

১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তনের আবেদনও জানানো হয় রিটে।

এছাড়া সংবিধানের ৯৫(গ) অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য আইন করার কথা বলা আছে। কিন্তু সংসদে কোনো আইন প্রণয়ন ছাড়াই ৪৫ বছর ধরে বিচারপতি নিয়োগ করা হচ্ছে, যা সংবিধানের ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫(১) ও ৯৫(২) (খ) অনুচ্ছেদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয় রিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ