News Bangla 24 BD | কুমিল্লা সিটিতে আ.লীগের মনোনয়ন পেলেন সীমা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা সিটিতে আ.লীগের মনোনয়ন পেলেন সীমা


কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা।

রোববার রাতে গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

সীমা কুমিল্লা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘আল্লাহর দরবারে শোকরিয়া জানাচ্ছি। আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি অন্যরকম ভালো লাগছে। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি। বরাবরের মতো কুমিল্লাবাসীকে পাশে চাই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ