News Bangla 24 BD | বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা পৌনে ১২টায় বাবার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

দুপুরে জাতির জনকের সমাধিসৌধের মুক্তমঞ্চে টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছান। পরে তিনি শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন করেন।

বিকেল ৩টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

জানা গেছে, বর্তমান সরকারের দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়া সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ