রাজধানীর যাত্রাবাড়ীতে জুতা কারখানায় আগুন
রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় একটি জুতা কারখানায় আগুন লেগেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে মৃধাবাড়ির সামাদবাড়ি এলাকায় ক্লাসিক শু কোম্পানির একতলা টিনশেড ওই কারখানায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ২২টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
কারখানার মার্কেটিং ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি কারখানা থেকে বের হয়েছিলাম। তখনই পেছনে হঠাৎ শব্দ হয় এবং আগুন দেখতে পাই। ভেতরে রাসায়নিক ছিল। পরে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
মোয়াজ্জেম জানান, আগুন যখন লাগে, তখন ভেতরে শ খানেক কর্মী কাজ করছিলেন। তবে আগুন লাগার পর তাদের সবাই বেরিয়ে আসতে পেরেছেন বলে তার ধারণা। মৃধাবাড়ির ওই এলাকার আকাশে দূর থেকে ওধোঁয়া দেখা যাচ্ছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 