কুনিও হোশি হত্যা মামলায় ৫ জঙ্গির মৃত্যুদণ্ড
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জামায়াতুল মোজাহেদিনের (জেএমবি) ৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে খালাস দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার কারাবন্দি পাঁচ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- মাসুদ রানা, আবু সাঈদ, ইসহাক আলী, সাখাওয়ান হোসেন ওরফে রাহুল ও লিটন মিয়া।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী হত্যাকাণ্ডের নয় মাস পর গত বছরের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। এতে আটজনকে আসামি করা হয়।
চার্জশিটভুক্ত আটজনের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আর অপর চার্জশিটভুক্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী এখনও পলাতক আছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 