News Bangla 24 BD | ২৪ ঘণ্টার মধ্যে পরিবহন ধর্মঘট প্রত্যাহার চেয়ে রিট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টার মধ্যে পরিবহন ধর্মঘট প্রত্যাহার চেয়ে রিট


আদালতের রায়ের প্রতিবাদে অঘোষিত পরিবহন ধর্মঘট আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

বুধবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না করলে মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া অঘোষিত এই পরিবহন ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর আজ শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ২০১১ সালে মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে রোববার খুলনা বিভাগের দশ জেলায় ধর্মঘট শুরু করে চালক-শ্রমিকরা।

সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিকনেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় দেওয়া হয় ঢাকার আদালতে। এরপর মঙ্গলবার থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ