News Bangla 24 BD | গাবতলীর সংঘর্ষে ৩ মামলা, আসামি ১২শ’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাবতলীর সংঘর্ষে ৩ মামলা, আসামি ১২শ’


আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যে ঢাকার গাবতলী এলাকায় সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। দুইজন পুলিশ সদস্য‌ এবং ক্ষতিগ্রস্ত এক নারী বুধবার রাতে দারুসসালাম থানায় মামলা তিনটি দায়ের করেন। তিন মামলায় ৪৮ জনের নাম করে অজ্ঞাতপরিচয় আরও ১২০০ জনকে আসামি করা হয়েছে।

দারুসসালাম থানার উপ-পরিদর্শক নওসের আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের করা একটি মামলায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে।অন্যদিকে এক নারী তৃতীয় মামলাটিতে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে একটি বাসের ধাক্কায় মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের একটি আদালতে আসামি বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন বিচারক

এছাড়া ২০০৩ সালে সাভারে ইচ্ছাকৃতভাবে ট্রাকচাপা দিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগে সোমবার ঢাকার একটি আদালতে মীর হোসেন মীরু নামে আরেক চালকের মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়া হয়। এ দুই রায় প্রত্যাহারের পাশাপাশি আটক চালকদের মুক্তির দাবিতে গত সোমবার রাতে একটি জরুরি সভা ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সভা থেকে সারাদেশে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরুর পর মঙ্গলবার রাতে পরিবহন শ্রমিকরা ঢাকার গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। রাতভর দফায় দফায় বিক্ষিপ্ত সংঘর্ষের পর সকালে দুই পক্ষের সংঘর্ষ নতুন মাত্রা পায়। এক পর্যায়ে আমিন বাজার সেতুর দক্ষিণ দিক থেকে মাজার রোডের প্রবেশ মুখ পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকার অন‌্যতম প্রধান এই প্রবেশ পথে যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়।

এসময় সংবাদমাধ্য গাড়ি, পুলিশের রেকারসহ বিভিন্ন যানবাহন হামলা ও ভাংচুরের শিকার হয়। সংঘর্ষের মধ্যে শাহ আলম (৪৫) নামের ‍একজন বাসচালক মারা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ