রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে বলে দুদক সূত্রে জানা যায়।
দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এমদাদুলকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় এমদাদুলের বিরুদ্ধে মামলা করেন। ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়েছে বলে জানা যায়।
মামলা তদন্তের অংশ হিসেবে আজ সকালে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সংস্থার একটি দল এমদাদুলকে গ্রেপ্তার করেছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 