News Bangla 24 BD | ‘ফেসবুকে ভুয়া আইডি থেকে প্রশ্ন ফাঁস’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘ফেসবুকে ভুয়া আইডি থেকে প্রশ্ন ফাঁস’


ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হতো। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ভুয়া নামে একাধিক ফেসবুক আইডি ও মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র পোস্ট দেন। তারা ফেসবুকে গ্রুপ খুলে সেখানে এসএসসি পরীক্ষার প্রশ্ন দেবে মর্মে স্ট্যাটাস দেন এবং পরীক্ষার্থী সংগ্রহ করেন। পরীক্ষার আগ মুহহূর্তে প্রশ্ন সরবরাহ করে টাকা উপার্জন করেন।

আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিলও পাওয়া গেছে বলে জানান তিনি।

আব্দুল বাতেন জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আটক আটজনের মধ্যে একজন স্কুলশিক্ষক রয়েছেন। যিনি প্রশ্ন ফাঁসে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন। ওই শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি কমলাপুর শের-ই-বাংলা রেলওয়ে উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।

এর আগে গত কয়েকদিনে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও কুষ্টিয়া জেলায় অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁস চক্রের আট সদস্যকে আটক করে ডিবি।

আটককৃতরা হলেন রুমন হোসেন ওরফে মাহির, মো. রাজীব আলী, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ, অন্তর, মো. তারিকুজ্জামান হিমেল ওরফে আবির, মো. লিটন মিয়া, মো. জহিরুল ইসলাম ওরফে শুভ ও মো. রফিকুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ