News Bangla 24 BD | গ্যাসের দাম কমাতে হবে: ফখরুল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অবস্থান কর্মসূচির পর বিএনপি বলেছে, দেশে এমন কিছু হয়নি যে গ্যাসের দাম বাড়াতে হবে। গ্যাসের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। গ্যাসের দাম কমাতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই দাবি জানান।

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস কোম্পানিগুলো এ থেকে ব্যবসা করছে। তিনি বলেন, এই সরকারকে জনগণের কাছে কোনো জবাব দিতে হয় না। এ কারণে তারা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিচ্ছে।

ফখরুল বলেন, এই সরকার জনগণের সরকার না। নতজানু হয়ে তারা বিভিন্ন চুক্তি করছে। এগুলো বাংলাদেশের মানুষের পক্ষে না, বিপক্ষে যাচ্ছে।

নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি ও খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনোভাবেই নির্বাচন এ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে বাধ্য করব।’

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ