News Bangla 24 BD | বিচারবহির্ভূত হত্যা মানবাধিকারের বড় অন্তরায়: যুক্তরাষ্ট্র - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা মানবাধিকারের বড় অন্তরায়: যুক্তরাষ্ট্র


বাংলাদেশে মানবাধিকারের বড় অন্তরায় হিসেবে বিচারবহির্ভূত হত্যা, বেআইনিভাবে আটক ও মতপ্রকাশের স্বাধীনতা রোধকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।

বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এ কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে বাংলাদেশে গুম, বেআইনিভাবে আটক, সংখ্যালঘুদের হত্যা, বাল্যবিয়ে বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং দুর্বল শ্রম অধিকার আইনের কড়া সমালোচনা করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব অক্ষুণ্ন আছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র জানায়, দক্ষিণ এশিয়ায় আইএস ও তালেবানদের উপস্থিতি দিনে দিনে বাড়ছে। আর তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এখানে গত কয়েক বছরে সংখ্যালঘু ধর্মীও গোষ্ঠীর ওপর বেশ কয়েক দফা আক্রমণ হয়েছে। এ ছাড়াও খুন করা হয়েছে শিক্ষক, বিদেশি, মানবাধিকার কর্মী, সমকামীসহ আরো অনেককে। এরূপ পরিস্থিতি সরকার জঙ্গিদের কঠোর হস্তে মোকাবেলা করছে বলে জানানো হয়। জঙ্গিবাদ নিয়ে আলোচনার পরপরই বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড।

সরকারের কঠোর পদক্ষেপের কারণে এন্টি টেরোরিজম বিভাগ অতিরিক্ত ক্ষমতা প্রদর্শন করছে যাতে রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে রিপোর্টের সারমর্মে উল্লেখ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ