News Bangla 24 BD | নতুন ইসির অধীনে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নতুন ইসির অধীনে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে


সাত বিভাগের ১৪টি উপজেলা ও চারটি পৌরসভায় বিভিন্ন পদে ভোটগ্রহণ চলছে। কে এম নূরুল হুদার নেতৃত্বে নতুন ইসির যাত্রা শুরুর পর একসঙ্গে একাধিক স্থানে এটাই প্রথম নির্বাচন। এ কারণে এ নির্বাচনকে নতুন ইসির ‘ইমেজ তৈরির ভোট’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইসি কর্মকর্তারা জানান, ব্যাপক নিরাপত্তার মধ্যে আজ সোমবার সকাল ৮টায় কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

উপজেলা ও পৌরসভার এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে বলে আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর অংশগ্রহণ থাকছে। সকালে ভোটের শুরুর পর থেকে এখনও কোথাও কোনো গোলাযোগের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, নতুন ইসি কেমন হবে, তা এই ভোটেই বোঝা যাবে। নিরপেক্ষভাবে শক্ত হাতে এ নির্বাচন করতে পারলে তা নতুন ইসিকে নিয়ে সন্দেহ কাটিয়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

বিষয়টি নিয়ে ইসিও সজাগ। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ যাতে না ওঠে তা মাথায় রেখে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, “আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করা হবে।”

যেসব এলাকায় ভোট

১৪টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। তিনটি পদেই ভোট হচ্ছে সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে।

বাকি ১১ উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ভোট হবে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুরে।

ভাইস চেয়ারম্যান পদে নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জে ভোট চলছে।
পাবনার ঈশ্বরদীতে ভোট হচ্ছে নারী ভাইস চেয়ারম্যান পদে।

চার পৌরসভার মধ্যে টাঙ্গাইলের সখীপুরের ২ নম্বর সাধারণ ওয়ার্ডে, পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবং শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট দিচ্ছেন স্থানীয় ভোটাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ