News Bangla 24 BD | তিনি এখন আইনজীবী পিয়া - News Bangla 24 BD
News Head

জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল আইন বিষয়ে পড়ছিলেন। চার বছরের লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি পেয়েছেন পেশাদার আইনজীবীর পরিচিয়।

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি-তে কৃতিত্বের সঙ্গে স্নাতক শেষ করেছেন এই বাংলাদেশি ফ্যাশন আইকন। স্নাতক সম্মান (সার্কিফিকেট) নিতে পিয়া গেছেন লন্ডনে।

সেখানে বিশ্ববিদ্যালয়টির মূল কেন্দ্র থেকে অফিসিয়াসি সনদ হাতে পেয়েছেন। এ নিয়ে তার উচ্ছ্বাসের কমতি নেই। নিজের ফেসবুকে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত গ্র্যাজুটের পোশাকে পড়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অফিসিয়ালি গ্র্যাজুয়েট হয়েছি’।

পিয়া জানিয়েছেন, এবার তার লক্ষ ব্র্যারিস্টারি ডিগ্রী নেয়া। সেইভাবে নিজেকে প্রস্তুত হচ্ছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রবীন আইনজীবী ড কামাল হোসেন সঙ্গে আইনি প্রশিক্ষণ নিচ্ছেন।

পিয়া অভিনীত ‘শেষ প্রহর’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া তার অভিনীত গ্যাংস্টার রিটার্নস, চোরাবালি ছবিগুলো মুক্তি পেয়েছে। দেশ বিদেশে বিভিন্ন ফ্যাশন শো-তে অংশ নিয়েও তিনি দ্যুতি ছড়িয়ে চলেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ