‘বস ২’-এর শ্যুটিং-এর জন্য এইমহূর্তে তাইল্যান্ডে রয়েছেন অভিনেতা জিৎ। ছবির বেশকিছু দৃশ্যের শ্যুটিং হচ্ছে সেখানে। ছবির অন্যতম নায়িকা নুসরত ফারিয়াও গিয়েছেন শ্যুটিংয়ের জন্যে।
শুক্রবার পাটায়ায় ‘বস ২’ ছবির একটি চেজ সিকোয়েন্সের শ্যুটিং চলছিল। এই দৃশ্যে চলন্ত গাড়ির উপরে জিৎ-এর ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সাধারণত এধরনের দৃশ্যে স্টান্টম্যান ব্যবহার করা হয়। কিন্তু, জিৎ স্টান্টম্যান নয়, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং নিজে করতেই বেশি পছন্দ করেন।
চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল। কিন্তু, গোলমাল বাধে গাড়িটি যখন জিৎ-কে এড়িয়ে বাঁক নিতে যায়। সেই সময়ে গাড়ির পিছনের অংশে দৌড়তে থাকা জিৎ-এর কোমরের ডান দিকে আঘাত লাগে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলেই আছাড় খেয়ে পড়েন জিৎ।
আঘাত নিয়ে চিকিৎসকের কাছেও গিয়েছিলেন অভিনেতা। আপাতত তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই ঘটনায় টালিগঞ্জের বহু অভিনেতা উদ্বেগপ্রকাশ করে জিৎকে টুইটও করেন।
সুত্র-এবিপি

পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান 