News Bangla 24 BD | বাংলাদেশের প্রেক্ষাগৃহে কলকাতার ‘তোমাকে চাই’ - News Bangla 24 BD
News Head

বাংলাদেশের প্রেক্ষাগৃহে কলকাতার ‘তোমাকে চাই’


এ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার চলচ্চিত্র ‘তোমাকে চাই’। গত ১ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাওয়া এ ছবির পরিচালক রাজীব কুমার। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়।

বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘তোমাকে চাই’ দেখা যাবে আগামী ১৭ মার্চ থেকে। ছবিটি বাংলাদেশে নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথাচিত্র। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম জানান, এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তির প্রস্তুতিও চূড়ান্ত।

আবুল কালাম বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য আমরা সরকারি নিয়মকানুন মেনেই ছবিটি আমদানি করেছি। এখন পর্যন্ত ৪০ টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপার চূড়ান্ত হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে। এ দেশের দর্শকের কলকাতার সিনেমার প্রতি আগ্রহের কারণেই তোমাকে চাই মুক্তির ব্যবস্থা করেছি।’

ছবিটি প্রসঙ্গে বলাকা প্রেক্ষাগৃহের সহ-ব্যবস্থাপক আকতার হোসেন বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে ‘‘আয়নাবাজি’’ মুক্তির পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সেরকম কোনো ব্যবসাসফল সিনেমার দেখা আমরা পাইনি। কলকাতার এই সিনেমার মাধ্যমে যদি ব্যবসার সুদিন ফেরে। আমাদের প্রেক্ষাগৃহে আগামী সপ্তাহ থেকে “তোমাকে চাই” দেখানো হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ