২৪ মার্চের ছবি মিলন-সাবির ক্রাইম রোড (ভিডিও)
প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী শায়লা সাবি। ছবির নাম ‘ক্রাইম রোড’। তরুণ সমাজের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হওয়া এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ মার্চ।
নিশ্চিত করেছেন পরিচালক সায়মন তারেক। তিনি জানান, ছবিটি গত জানুয়ারিতে সেন্সর খেকে মুক্তির অনুমতি পেয়েছে।
ছবিটি নিয়ে অভিনেতা মিলন বলেন, ‘তরুণদের মধ্যে অস্থিরতা, মাদক, দেশ ও দেশের মানুষের প্রতি দায়হীনতার নেতিবাচক প্রভাব থেকে উত্তরনের চিত্র ফুটে উঠেছে এখানে। আশা করছি এটি ভালো লাগবে সবার।’
আশুলিয়া সিনে প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবিতে আনিসুর রহমান মিলন, ও শায়লা সাবি ছাড়াও অভিনয় করেছেন শাহরিয়াজ, শরীফ চৌধুরী, বিপাশা কবির, সাদিয়া আফরিন, অমিত হাসান, বড়দা মিঠু, শামীম, সাঙ্গু পাঞ্জা, নুবিয়া প্রমুখ।

পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান 