News Bangla 24 BD | রাজধানীতে ৪ তলা ভবন হেলে পড়েছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে চারতলার একটি ভবন পাশের ভবনে হেলে পড়েছে। এ সময় ভবন থেকে আতঙ্কিত বাসিন্দারা বের হয়ে আসে।

মোহাম্মদপুরের তাজমহল রোডের ওই ভবনটি শনিবার বিকেলের দিকে হেলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, বিশেষজ্ঞদল এবং পুলিশ ভবনের বাসিন্দাদের মালামাল সরিয়ে নিতে শুরু করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ অফিস জানায়, বিকেল ৩টার পর কোনো এক সময় তাজমহল রোডের সি ব্লকের ১৯/৪ নং চারতলা ভবনটি পাশের ভবনের ওপর হেলে যায়। এ সময় উভয় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরমধ্যে শিশু এবং বৃদ্ধরা বেশি বিপদে পড়ে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১৫ থেকে ২০ জন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের অফিসার সজিব বলেন, গত সপ্তাহে দেশে যে উচ্চমাত্রার ভূমিকম্প হয়েছিল, সেদিনই ভবনটির ক্ষতি হয়। এ কারণে সেটি আজ হেলে পড়তে পারে। তারপরও অভিজ্ঞজনদের মতামত নেওয়া হবে। তারা যেভাবে বলবেন, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওই ভবনের বাসিন্দাদের আপাতত সেখানে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ