News Bangla 24 BD | আজ সকাল সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আজ সকাল সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত


বিশ্ব ইজতেমার মূল আকর্ষণ আখেরি মোনাজাত আজ রোববার অনুষ্ঠিত হবে। ইজতেমা মাঠের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকে আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই মোনাজাত হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।

এদিকে আখেরি মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু গাজীপুরের টঙ্গী, ঢাকার উত্তরা ও এর আশপাশের এলাকায় এসে অবস্থান নিয়েছেন। অনেকে তাঁদের আত্মীয়স্বজনদের বাড়িতে উঠেছেন।

আখেরি মোনাজাতের আগে হবে হেদায়াতি বয়ান। এই বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার তিনদিনের প্রথম দফা। আগামী শুক্রবার শুরু হবে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা।

এ বিভাগের অন্যান্য সংবাদ