News Bangla 24 BD | আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে এবাদত, বন্দেগী, জিকির, আজকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। তারা পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতি করেছেন। দেশ-জাতি-মানবতার কল্যাণ ও সমৃদ্ধি চেয়েছেন। মানুষের জন্য রহমত ও শান্তি কামনা করেছেন। এদিকে আজ আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির ঢল নামে। টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়।

রোববার বেলা ১১টা ৮ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। শেষ হয় বেলা ১১টা ৩২ মিনিটে। বিনম্র সুরে আল্লাহর কাছে আকুতি জানিয়ে মোনাজাত পরিচালনা করেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সাদ। তার সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে আমিনআমিন ধ্বনি তোলেন। বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে। মোনাজাতে অংশ নিতে ভোররাত থেকে হেঁটে বা অন্য উপায়ে ইজতেমাস্থলে আসেন অনেক মুসল্লি। সকাল নাগাদ ইজতেমার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে অবস্থান নেন।

ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি মহাসড়ক ও সড়কে অবস্থান নেন। তাঁরা পুরোনো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন। পার্শ্ববর্তী কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বাসাবাড়ি, কলকারখানা, অফিস, দোকান ও যানবাহনের ছাদ এবং তুরাগ নদে নৌকায় অবস্থান নেন মুসল্লিরা। ইজতেমার তিন দিনের বয়ান শুনতে মুসল্লিদের বেশির ভাগ প্রথম দিনই তুরাগতীরে সমবেত হন। যারা নিয়মিত বয়ান শুনতে পারেননি, তাদের মধ্যে অনেকে আখেরি মোনাজাতে অংশ নিতে নিয়ত করেন।বিশেষ করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার মানুষ ভোররাত থেকেই টঙ্গীর অভিমুখে যাত্রা শুরু করেন আখেরি মোনাজাতে শরিক হতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ