News Bangla 24 BD | গাজীপুরে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

গাজীপুরে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল উদ্বোধন


বেসরকারি উদ্যোগে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে হাসপাতালটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এ উপলক্ষে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডা. হাসমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা দেশে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আগামী ২০৪১ সালের মধ্যে সবার জন্য পূর্ণ স্বাস্থসেবা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ