News Bangla 24 BD | ‘হোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে’ - News Bangla 24 BD
News Head
 কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’ পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা

‘হোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে’


রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনার পর ঢাকার সব হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওমেন হলিডে মার্কেট উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, এ ঘটনার (বানানীর ধর্ষণ) পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি বৃদ্ধি করেছে, যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।

তিনি বলেন, ‘ওই হোটেলের ঘটনায় তদন্ত চলছে। অপরাধী যেই হোক না কেন আমরা তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ