রমজান ও ঈদের আগে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা: পুলিশ
রাজধানীর রামপুরা এবং রমনা থানা এলাকা থেকে ১৬ জন ভূয়া গোয়েন্দা সদস্যদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক দুইটি দল। আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে এসব অপরাধী চত্র সক্রিয় হয়ে ওঠে।
আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।
গত শুক্রবার দিবাগত রাত সোয়া একটার সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের একটি দল রাজধানীর রামপুরা এলাকা থেকে নয়জন ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্য গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুয়েল রানা, মো. ইয়াসিন, মো. বাদল, মো. মোমেন আলী, মো. শহিদুল ইসলাম, মো. ফিরোজ, সৈয়দ মনিরুজ্জামান, মোহাম্মদ আলী এবং মো. সবুজ। এ সময়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুইটি চাপাতি, চারটি ছুরি, একটি ওয়াকিটকি, তিনটি ডিবি জ্যাকেট, দুইটি হ্যান্ডকাফ, দুইটি বেতের লাঠি, একটি ব্যাগ, দুইটি ডিবি স্টীকার, তাদের ব্যবহৃত দুইটি গাড়ি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব কনভেনশন সেন্টারের সামনে থেকে সাতজন ভুয়া গোয়েন্দা (ডিবি)কে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মো. লিটন খাঁন, মো. বাবলু মিয়া ওরফে আকাশ, মো. মনির হোসেন, মো. ছাইদুর রহমান, মো. মনির হোসেন, মাহমুদুল হাসান মুন্না এবং মো. আফজাল হোসেন ওরফে শাহিন।
এ সময়ে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি টয়েটো হায়েস মাইক্রো বাস যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো চ ১৫-৫৫১০, দুইটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, এক জোড়া হাতকড়া, ১৭টি অব্যবহৃত প্রিপেইড মোবাইল সীম, সাতটি মোবাইল সেট, একটি সেনাবাহিনীর জ্যাকেট, একটি কাঠের লাঠি, একটি স্টীলের স্টীক, এক জোড়া বুট, তিনটি পেইন ড্রাইভ, একটি কার্ড রিডার, একটি স্টীলের নেইম প্লেট, একটি কাঠের লাঠি এবং পুলিশের মনোগ্রাম সম্মলিত একটি খালি আইডি কার্ডের কভার উদ্ধার করা হয়।
আবদুল বাতেন বলেন, গত সপ্তাহে ডিএমপি কমিশনার সকল বিভাগের উপকমিশনারদের এসব অপরাধী চক্রদের ব্যাপারে সতর্ক করেন। এই অপরাধী চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পরিচয় দিয়ে ছিনতাই ডাকাতি করে থাকে।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, পূর্ববিভাগের গ্রেপ্তারকৃত চক্রটি আগে থেকেই তাদের সোর্স নিয়োগ করে। টাকা হুন্ডির টাকা লেনদেন বা বড় কোন লেনেদেনের ক্ষেত্রে এই চক্রটি তাদের ফলো করে ডিবি পরিচয় দিয়ে ছিনতাইকারী বা ডাকাতদের মত তাদের ওইসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকা লুট করে।
আসন্ন পবিত্র রমজান মাসে এবং ঈদুল ফিতরের আগে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিদের অতিরিক্ত টাকা লেনদেনের ক্ষেত্রে ডিএমপির সহযোগিতা নেয়ার জন্য অনুরোধ করেছেন এই গোয়েন্দা কর্মকর্তা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, পুলিশের ব্যবহৃত সরঞ্জাম খোলা বাজারে বিক্রি হয়। তবে প্রতিটি দোকানে নির্দেশনা দেয়া আছে যেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচিতি নিশ্চিত না হয়ে কোন কিছু বিক্রি না করে তবে বর্তমানে এই নির্দেশনার কিছু বত্যয় হচ্ছে। পলওয়ে মার্কেটের পুলিশের সরঞ্জাম সরবরাহকারী দোকানগুলোকে সতর্ক করা হয়েছে। তারপরেও মাঝেমধ্যে সেখানে তল্লাশি করা হয় যে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের কাছে বিক্রি করে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি 