মিসরে বাসে বন্দুক হামলা, নিহত ২৩
মিশরে কপ্টিক খ্রিস্টানদের বহন করা একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে কমপক্ষে ২৩ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন আরো ২৫ জন।। বিবিসি মিশরের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
রাজধানী কায়রো থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে মিনিয়া প্রদেশে ওই হামলা চালানো হয়েছে। ওই বাসটি সামুয়েল স্টেট আশ্রমের দিকে যাচ্ছিল।
গত কয়েক মাসে কপ্টিক সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত এপ্রিলের ৯ তারিখে বেশ কয়েকটি গির্জায় আত্মঘাতী হামলার ঘটনায় ৪৬ জন নিহত হয়।
বাসে বন্দুকধারীদের হামলার ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 