News Bangla 24 BD | বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর - News Bangla 24 BD
News Head
 বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড

বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর


নিউজ বাংলা বিডি ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে নিজ খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই বিশেষ সুযোগ পাবেন। সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনাবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের পবিত্র ওমরাহ পালন ও ইসলামের গুরুত্বপূর্ণ স্থানসমূহ জিয়ারতের সুযোগ করে দেওয়া হবে।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরের মধ্যে ৪টি ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিমকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
প্রথম পর্যায়ের তালিকায় থাকা দেশগুলো হলো ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া। সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনাবিষয়কমন্ত্রী এবং কর্মসূচির তত্ত্বাবধায়ক শায়খ আবদুল লতিফ আল শেখ বাদশাহ সালমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, মুসলিম উম্মাহর কল্যাণে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে আসছেন, এটি তারই আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই কর্মসূচি বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য সৌদি আরবের আন্তরিকতা ও সেবার প্রতিফলন।
মন্ত্রী আরও বলেন, নির্বাচিত অতিথিরা পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের পাশাপাশি ইসলামের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের সুযোগ পাবেন। তাদের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে তারা সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
সৌদি কর্তৃপক্ষের মতে, ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচি মুসলিম বিশ্বের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি মুসলিম ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। বাদশাহ সালমানের এই বিশেষ উদ্যোগকে বিশ্বের মুসলমানদের জন্য একটি সম্মানজনক ও তাৎপর্যপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ