গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেফতারদের মধ্যে গাজীপুর সদর মেট্রো থানার কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমও রয়েছেন।
জিএমপি সূত্র জানায়, মহানগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত ‘আলফা-লিমা’ অভিযানে এসব গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা।
পুলিশের তথ্য অনুযায়ী, সদর থানা এলাকা থেকে ১ জন, কোনাবাড়ী থানা থেকে ১ জন, কাশিমপুর থানা থেকে ১ জন, গাছা থানা থেকে ৪ জন এবং টঙ্গী পূর্ব থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাসন, পূবাইল ও টঙ্গী পশ্চিম থানায় এ সময়ে কাউকে গ্রেফতার করা হয়নি। একই সময়ে ডিবি উত্তর ও ডিবি দক্ষিণ বিভাগেও কোনো গ্রেফতার হয়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামি ও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
জিএমপির কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 