News Bangla 24 BD | গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে - News Bangla 24 BD
News Head
 বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড

গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে


গাজীপুর প্রতিনিধি: টঙ্গীর মুদাফা পশ্চিম পাড়া এলাকায় বোরহান উদ্দিন বাহারের একটি টিনশেড কলোনিতে আজ ভোর সাড়ে ৬টায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কলোনীর ৩৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়াার সার্ভিসের সিনিয়ার কর্মকর্তা শাহিন আলম বাসস’কে জানান, আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মুদাফা পশ্চিম পাড়া এলাকার একটি বসতঘরে প্রথম আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
তিনি আরও জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জনি  বলেন, প্রথমে একটি ঘরে আগুন লাগার পর কলোনির বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে যাওয়ায় হতাহতের ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছেন। তবে ঘটনার আকস্মিকতায় ঘরগুলোর বাসিন্দারা তাদের কোন মালামাল বের করতে পারেননি। ফলে তারা ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত আবুল কাশেম জানান, কলোনির মালিক বিদেশে থাকেন। ৩৫টি ঘরের সবাই ভাড়াটিয়া। আগুনে এসব ঘরের মূল্যবান আসবাবপত্রসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ