নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শিববাড়ী জুলাই মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন এবং সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত। এছাড়াও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আসলাম মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে শিববাড়ী জুলাই মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো নৈরাজ্য, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরাও রাজপথে সজাগ ও সতর্ক অবস্থানে থাকবে।’
সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকবে। একই সঙ্গে তারা সকলকে আইন মেনে চলা এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩
নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত
ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক 