শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
গাজীপুর প্রতিনিধি: শ্রীপুর পৌরসভার পৌর প্রশাসক কোনো নতুন কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ৪৫ কোটি টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেছেন। গাজীপুরের শ্রীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১৭৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৪ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৯১৭ টাকা ৪৬ পয়সার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার শ্রীপুর পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং জনসেবামূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উল্লেখযোগ্য বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা বলেন, “শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে জনসেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে। তবে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করতে এবারও কোনো নতুন কর আরোপ করা হয়নি।”
তিনি আরও বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেটের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রধান মো. বদরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর আলম, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩
নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত
ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক 