টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী স্টেশন রোডস্থ আবাবিল বাস কাউন্টার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে ওই যুবক একজনের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশা চালক ও পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে আটকানোর চেষ্টা করলে বাগবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে সিআইডির বিশেষজ্ঞ টিমের সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩
নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল 