News Bangla 24 BD | কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি - News Bangla 24 BD
News Head
 মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি


গাজীপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাজীপুর মহানগর তাতীদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকালে টঙ্গীর কলেজ গেইট, গাজীপুরা ও বোর্ড বাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।
গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু-এর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহানগর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ দেশবিরোধী অপপ্রচার, অস্থিতিশীলতা সৃষ্টি এবং নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন। প্রতিবাদ কর্মসূচি শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মুকুল, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, গাছা থানা সভাপতি মোঃ ওসমান, তাঁতীদলের সহ সভাপতি জজ মিয়া, সহ-সভাপতি জুবরাজ, টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন, হাসান চঞ্চল, বদিউর রহমান, ৪৩নং ওয়ার্ড সভাপতি টুটুল, গাছা থানা জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর মামুন, গাছা থানা সহ-সভাপতি রতন, ৫০ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাওনসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ