News Bangla 24 BD | ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি - News Bangla 24 BD
News Head
 মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি


বিনোদন প্রতিবেদক:: বেশ কয়েক বছর আগে অভিনেতা আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এক নাটকে কাজ করলেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। তবে এবার আবুল হায়াত নির্দেশনা দিচ্ছেন না, অভিনয় করছেন। রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দাদি ভয়ংকর’ নামের একক নাটকে অভিনয় করলেন তাঁরা। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকের গল্প প্রসঙ্গে রাহাত কবির বলেন, ‘ইন্টারনেট এবং আমাদের যাপিত জীবন এই নাটকের মূল বিষয়। ইন্টারনেটের ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। এই নাটকে ভালো-খারাপ দুটি দিকই দেখানো হয়েছে। কিন্তু ইন্টারনেটের সঠিক ব্যবহার যে আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। নাটকে তিনজন কিংবদন্তি গুণী শিল্পীর শিডিউল মেলাতে আমার কষ্ট হয়েছে, কিন্তু তাঁরা ভীষণ আন্তরিকতার সঙ্গে কষ্ট করে সব দিক ম্যানেজ করে সময় দিয়েছেন, অভিনয় করেছেন। এই নাটক আমার জীবনের মাইলফলক হয়ে থাকবে।’
আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, কয়েকজন সিনিয়র শিল্পীকে এক করে একক নাটক নির্মাণ করা কঠিন একটি কাজ। রাহাত কবিরকে ধন্যবাদ এমন একটি গল্পে আমাদের নিয়ে নাটক নির্মাণের জন্য।’
দিলারা জামান বলেন, ‘প্রযুক্তি আমাদের যতটা স্বাচ্ছন্দ্য দিচ্ছে, ঠিক ততটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারেই মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে কাজটি করে। আমার তো বারবার সেই শেষ পত্রের দিনগুলোর কথা মনে পড়ছিল।’
ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তার মধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। এত দিন পরে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করে কী যে ভালো লেগেছে ভাষায় প্রকাশের নয়।’ ‘দাদি ভয়ংকর’ নাটকে দাদির চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াত অভিনয় করেছেন রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ