News Bangla 24 BD | আপন জুয়েলার্সের শোরুম খুলতে বাধা নেই - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

আপন জুয়েলার্সের শোরুম খুলতে বাধা নেই


কয়েকদফা অভিযানে প্রায় ১৫ দশমিক ১৩ মন স্বর্ণ জব্দের পর আপন জুয়েলার্সের শোরুমগুলো কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে জুয়েলার্সের শোরুমগুলো খুলতে আইনগত কোন বাধা নেই। আজ থেকে শোরুম গুলো খুলতে পারবে।

সোমবার সকালে মোবাইল ক্ষুদে বার্তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আপন জুয়েলার্সের কাছে সংগৃহিত স্বর্ণ ও ডায়ামন্ডের আমদানি কিংবা ক্রয়ের বৈধতা যাচাই করতে গোয়েন্দারা দীর্ঘ তদন্ত করেছেন। আপন জুয়েলার্স বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় সেগুলো জব্দ করে বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আইনগত কার্যক্রম শেষ হওয়ায় আপন জুয়েলার্স তাদের ৫ টি শোরুম খুলতে পারবে।

এর আগে শুল্ক গোয়েন্দার কয়েক দফা অভিযানে আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে মোট ১৫ দশমিক ১৩ মণ স্বর্ণ, ৭ হাজার ৩৬৯ পিস ডায়মন্ডখচিত অলঙ্কার, নগদ ৬৭ লাখ ৪০ হাজার টাকা ও ১০০ মার্কিন ডলারও জব্দ করা হয়। সিলগালা করা হয় শোরুমগুলো। জব্দকৃত আলংকারগুলোকে ‘অবৈধ’ উল্লেখ করে রোববার বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা করা হয়েছ।

এ বিভাগের অন্যান্য সংবাদ