News Bangla 24 BD | সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই


তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

শমরিতা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ মে থেকে তিনি হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। নিউরো মেডিসিনের অধ্যাপক দীন মোহাম্মদ, এ আর সিদিক্কী, মেডিসিনের অনুপ কুমার সাহা ও কার্ডিয়াক সার্জন আবরার কায়সারের অধীনে চিকিৎসাধীন ছিলেন লতিফুর রহমান।

শমরিতা হাসপাতালে ভর্তির আগে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লতিফুর রহমানের মরদহে হাসপাতাল থেকে স্বজনরা বাসায় নিয়ে গেছেন বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ