News Bangla 24 BD | আল্লামা শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

আল্লামা শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে


হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। গত ১৮ দিন ধরে তিনি চট্টগ্রামের বাবুরচক মোড়ের সিএসসিআর নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে তাকে রাজধানী ঢাকার আসগর আলী নামে অপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

চট্টগ্রাম উত্তর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়াতে চট্টগ্রামের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

৯৪ বছরের আল্লামা শফি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ