News Bangla 24 BD | ঈদে বাস-ট্রেনের অগ্রিম টিকেট ১২ জুন থেকে - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

ঈদে বাস-ট্রেনের অগ্রিম টিকেট ১২ জুন থেকে


আগামী ১২ জুন থেকে শুরু হবে রমজান ঈদে ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। ওই দিন ২১ জুনের ট্রেনের টিকেট বিক্রি হবে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ১২ জুন থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করব।” ১৩ জুন ২২ তারিখের, ১৪ জুন ২৩ তারিখের এবং ১৫ জুন ২৪ তারিখের ট্রেন টিকেট বিক্রি হবে। এভাবে ঈদের আগ পর্যন্ত টিকেট বিক্রি হবে। ঈদে এবারও বিশেষ ট্রেন চলাচল করবে।

১২ জুন ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন রুটের বেসরকারি বাসের টিকিটও বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার।

তিনি বলেন, “আমরা ১২ তারিখ থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন সকাল থেকে টিকেট দেওয়া শুরু হবে। যতক্ষণ টিকিট থাকে, ততক্ষণ টিকেট বিক্রি করবে পরিবহনগুলো।”

এবারও ঈদের আগে পরে লম্বা ছুটি পাচ্ছে ঘরমুখো মানুষ। এ কারণে এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কম হবে বলে মনে করেন বাস মালিক সমিতির এই নেতা।

“খবরে দেখলাম এবার প্রায় ৯ দিনের মতো ছুটি পাওয়া যাবে। আমরা একটা দীর্ঘ সময় পাব। এ কারণে মানুষের বাড়ি ফেরা সহজ হবে। আমাদের জন্য যাত্রীদের পরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা করা সহজ হবে।”

“এর আগে তিন দিনের ছুটি থাকত, তখন আমাদের হাতে সময় থাকত খুব কম। এত বিপুল সংখ্যক মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়াটা খুব কঠিন কাজ,” বলেন তিনি।

এবার ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরা হয়েছে। সে হিসেবে ২২ জুন থেকে ঈদের বাড়ি ফেরার ভিড় শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক (জিএম) পারভেজ মাহমুদ মঙ্গলবার বলেন, ২২ তারিখ বৃহস্পতিবার বিকেল থেকেই বাসে ভিড় শুরু হবে।

“যারা চাকরি করেন তারা ওইদিন বিকাল থেকেই বাড়ি যাওয়া শুরু করবেন। আশা করছি ২২ তারিখ বিকাল থেকে ২৩ তারিখ পর্যন্ত ভিড় বেশি হতে পারে। ২১ তারিখেও কিছু যাত্রী যাবেন। আর ২৫ কিংবা ২৬ তারিখে ভিড় তেমন একটা হবে না। লম্বা ছুটি পেয়ে বেশিরভাগ মানুষ আগেই চলে যাবেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ